প্রতারক চক্রের খপ্পরে টাকা খোয়ালেন নারী

আপলোড তারিখঃ 2022-10-05 ইং
প্রতারক চক্রের খপ্পরে টাকা খোয়ালেন নারী ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহের গোবিন্দপুরে এক সৌদি প্রবাসীর মায়ের নিকট থেকে বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এই ঘটনায় সৌদি প্রবাসী কুদ্দুসের মা ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার প্রবাসী কুদ্দুসের মা কোহিনুর বেগম ঝিনাইদহ সদর থানায় এই অভিযোগ দায়ের করেন। জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে সৌদি প্রবাসী আব্দুল কুদ্দুসের ইমো আইডি থেকে ফোন করে অজ্ঞাত ব্যক্তি বলেন কুদ্দুস খুব অসুস্থ, তার অবস্থা খুবই খারাপ, তার চিকিৎসার জন্য ১ লাখ টাকা লাগবে এবং তা খুব দ্রুত পাঠাতে হবে। এসময় ০১৬১৭০৪৮৯৬৬, ০১৩১৭৫১০০৮৪, ০১৮৩৪১৫৪২০০ ও ০১৮১৩৪০১১৭১ নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলে। এসময় কুদ্দুসের মা কোনো কিছু চিন্তা না করে প্রদত্ত নম্বরগুলোতে পর্যায়ক্রমে ৭৮ হাজার পাঠিয়ে দেন। টাকা পাঠানোর কিছুক্ষণ পরে কুদ্দুসের সাথে কথা হয় তার মায়ের এবং জানতে পারে যে তার ইমো আইডিটি হ্যাক করেছে একটি প্রতারক চক্র। কুদ্দুস জানায়, সে অসুস্থ নয় এবং টাকার বিষয়ে সে কিছুই জানে না। এছাড়াও কুদ্দুস জানায়, তার আইডি থেকে তার আরও নিকটাত্মীয় স্বজনের কাছে টাকা পাঠাতে বলা হয়েছে। এ বিষয়ে কুদ্দুসের মা কহিনুর ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)