দামুড়হুদার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান

আপলোড তারিখঃ 2022-10-03 ইং
দামুড়হুদার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। গতকাল রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে আটক চারজনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন, দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাঠপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে হাসান আলী (২২), একই উপজেলার গোপালপুর মাঝেরপাড়ার মৃত আব্দুুর রহিমের ছেলে তামিম হোসেন (২১), লক্ষীপুর মোল্লাপাড়ার মৃত ওয়াজ আলী মণ্ডলের ছেলে সাত্তার মন্ডল (৭০) এবং আনসার ফকিরের স্ত্রী সোরাতন বেগম (৫২)। ভ্রাম্যমাণ আদলত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহাত হোসেনের নেতৃত্বে গতকাল দুপুর সাড়ে ১২টার থেকে বিকেল ৪টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিনসহ সঙ্গীয় ফোর্স দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ২ শ’ ২০ গ্রাম গাঁজাসহ হাসান আলীকে, ৩ শ’ ২০ গ্রাম গাঁজাসহ সাত্তার মণ্ডলকে ও ৫ শ’ ১০ গ্রাম গাঁজাসহ সোরাতন বেগমকে তাদের নিজ নিজ বাড়ি থেকে এবং লক্ষীপুর টুকু কাটার মোড় থেকে ১৫ গ্রাম গাঁজাসহ তামিম হোসেনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাসান আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ’ টাকা জরিমানা, তামিম হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ’ টাকা জরিমানা, সাত্তার মন্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ শ’ টাকা জরিমানা এবং ছোরাতন বেগমকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)