জীবননগরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

আপলোড তারিখঃ 2022-10-03 ইং
জীবননগরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, সমবায় অফিসার নূর আলম, খাদ্য কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সমাজ সেবা অফিসার জাকির হোসেন মোড়ল, কাউন্সিলর আবুল কাশেম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুল হাকিম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)