ঝিনাইদহে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ খুলনায় সম্পন্ন

আপলোড তারিখঃ 2022-10-03 ইং
ঝিনাইদহে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ খুলনায় সম্পন্ন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল ১০টায় শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। এই শপথ গ্রহণের মধ্যদিয়ে প্রায় ১১ বছর পর ঝিনাইদহ পৌরসভা নতুন পরিষদ পেল। শপথ গ্রহণ অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও ঝিনাইদহ সুশিল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেয়র কাইয়ুম শহরিয়ার জাহেদী হিজল, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিপু সুলতান, ২ নম্বর ওয়ার্ডের আবু বক্কর, ৩ নম্বর ওয়ার্ডের আলাউদ্দীন জোয়ারদার লাড্ডু, ৪ নম্বর ওয়ার্ডেরশামসিল আরেফিন কায়সার, ৫ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম মধু, ৬ নম্বর ওয়ার্ডের লিয়াকত হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের মহিউদ্দীন, ৮ নম্বর ওয়ার্ডের সাদেক আলী ও ৯ নম্বর ওয়ার্ডে রেজাউল করিম রেজা উপস্থিত ছলেন। এছাড়া মহিলা কাউন্সিলর ফারহানা রেজা আনজু, বুলবুলি বেগম ও সুফিয়া বেগমও অনুষ্ঠানে শপথ গ্রহন করেন। উল্লেখ্য, মামলা জটিলতায় ঝিনাইদহ পৌরসভার ভোট প্রায় ১১ বছর বন্ধ থাকার পর নির্বাচন কমিশন তফসীল ঘোষনা এবং গত ১৫ জুন নির্বাচনের তারিখ ধার্য্য করে। কিন্তু নৌকা সমর্থকদের হামলা ও ভয়ভীতির কারণে ১২ জুন নৌকার প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। আদালতের মাধ্যমে আবারো নৌকার প্রার্থীতা ফিরে পান আব্দুল খালেক। অবশেষে গত ১১ সপ্টেম্বর পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)