জীবননগরে বিনামূল্যে সার-বীজ বিতরণ করলেন ইউএনও

আপলোড তারিখঃ 2022-10-03 ইং
জীবননগরে বিনামূল্যে সার-বীজ বিতরণ করলেন ইউএনও ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে খরিপ ২২-২৩ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এ সব সার ও বীজ বিতরণ করা হয়। খরিপ ২২-২৩ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, কাউন্সিলর আবুল কাশেম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুল হাকিম। প্রধান অতিথি জন প্রতি ১ কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি ফসফেট, পরিমাণমত কীটনাশক, মোবাইলের মাধ্যমে ২ হাজার ৮শ টাকা ও পলিথিন বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)