হরিণাকুণ্ডুতে সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোট সম্পন্ন, প্রধান শিক্ষকের মোবাইল জব্দ!

আপলোড তারিখঃ 2022-10-03 ইং
হরিণাকুণ্ডুতে সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোট সম্পন্ন, প্রধান শিক্ষকের মোবাইল জব্দ! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ড: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোট সম্পন্ন হয়েছে। ভোটের মাঠে একটি প্যানেলকে বিজয়ী করার লক্ষে কাজ করার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিনের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। চেয়ারম্যান ডা. আবুল কালাম আজাদের অভিযোগের প্রেক্ষিতে হরিণাকুণ্ডু সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেনের উপস্থিতিতে মোবাইল ফোনটি জব্দ করা হয়। গত শনিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। অভিভাবক সদস্য নির্বাচনের জন্য দুটি প্যানেলে অভিভাবক ভোটারদের ভোটে প্যানেল ভিত্ততে চেয়ারম্যান ডা. আবুল কামাল আজাদ হোসেন প্যানেলের মোছা. কাজলী খাতুন ১৭১ ভোট, মো. মুকুল মণ্ডল ১৬১ ভোট, মো. গমির উদ্দিন ১৫৮ ভোট, আব্দুল মান্নান ১৫১ ভোট, মো. মতিয়ার রহমান ১৪৯ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ছাব্দার প্যনেলের কাছ থেকে বিজয় লাভ করে। চেয়ারম্যান ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘স্কুল কমিটিতে কোনো দুর্নীতির ঠাঁই নাই। বিদ্যলয়টি একেবারে নষ্ট করে ফেলেছেন কিছু শিক্ষকেরা। অভিভাবকরা ভালোবেসে পছন্দের প্রার্থীদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সবাইকে অভিনন্দন জানাই। নির্বাচনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সুম্মিতা সাহা, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল রহমানসহ সোনাতনপুর পুলিশ ক্যাম্পের সদস্যগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)