দামুড়হুদা দশমীতে মসজিদের ছাদ ঢালায় কাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-10-03 ইং
দামুড়হুদা দশমীতে মসজিদের ছাদ ঢালায় কাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার দশমী স্থানীয়পাড়ায় অবস্থিত জান্নাতুল কবরস্থান জামে মসজিদের ছাদ ঢালায় কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে এই ছাদ ঢালায় কাজের উদ্বোধন করা হয়। মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ছাদ ঢালায় কাজের উদ্বোধন করেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। ছাদ ঢালায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন বগা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মুফতি এখলাছুর রহমান, সভাপতি আব্দুর সবুর, সহ-সভাপতি মুনতাজ আলী, দামুড়হুদা দশমী স্থানীয়পাড়া জান্নাতুল কবরস্থান জমে মসজিদের সাধারণ সম্পাদক আজিজুল হক, হাজী খতিব আলী, আজিজুল হক বিশ্বাসসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা দামুড়হুদা দশমী জমে মসজিদের ইমাম হাফেজ মহাসিন আলী, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দামুড়হুদা দশমী স্থানীয়পাড়া জান্নাতুল কবরস্থান জামে মসজিদ কমিটির উপদেষ্টা ও জেলা পৌরসভার প্রধান সহকারী আশরাফুল হক বিশ্বাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)