কাস্টমস কর্মকর্তা আকবর আলী মারণব্যধি কান্সসারে আক্রান্ত : দোয়া কামনা

আপলোড তারিখঃ 2022-10-03 ইং
কাস্টমস কর্মকর্তা আকবর আলী মারণব্যধি কান্সসারে আক্রান্ত : দোয়া কামনা ছবির ক্যাপশন:
সমকিরণ প্রতিবেদন: কাস্টমস কর্মকর্তা দামুড়হুদা জয়রামপুরের কৃতি সন্তান আকবার আলী মারণব্যধি কান্সসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত ফেব্রুয়ারি মাস থেকে ক্যান্সার হাসপাতালে চিকিৎসা চলছে। আকবর আলী (৫৪) দামুড়হুদা জয়রামপুর গ্রামের মল্লিকপাড়ায় আমিন উদ্দীন মিয়ার ছেলে। তিনি কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (পূর্ব) সুপারিন্টেন্ডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। আকবর আলীর ছেলে আকরামুল হাসান জনি জানান, তার পিতার প্রথম ক্যান্সসার ধরা পড়ে গত ১৭ জানুয়ারি। পরে চট্টগ্রামের এ্যাপোলো হাসপতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ঢাকার এ্যাপোলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে স্কয়ার হাসাপাতালে ভর্তি করা হয়। ৪ ফেব্রুয়ারি নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হলে ৯ ফেব্রুয়ারি অপারেশন করা হয়। আকবর আলী বর্তমানে ঢাকার উত্তরায় আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা সঙ্কটপন্ন জানিয়ে সকলের নিকট দোয়া কামনা করেছে ছেলে আকরামুল হাসান জনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)