ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনে চলমান সেলাই প্রশিক্ষণের ১৪ তম ব্যাচের (এপ্রিল-জুন-২০১৭) প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে পৌরসভা মিলনায়তনে প্রশিক্ষনার্থাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র মো. ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মো. একরামুল হক মুক্তা। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থাদের উদ্দেশ্যে আগামী পথচলার উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি মেয়র জিপু চৌধুরী। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম।
