বিভাগীয় গণসমাবেশে সর্বোচ্চ সমাগমের নির্দেশনা

আপলোড তারিখঃ 2022-10-02 ইং
বিভাগীয় গণসমাবেশে সর্বোচ্চ সমাগমের নির্দেশনা ছবির ক্যাপশন:
চট্টগ্রাম ও খুলনা বিভাগের নেতাদের সাথে ঢাকায় বিএনিপর হাইকমান্ডের বৈঠক অনুষ্ঠিত সমীকরণ প্রতিবেদন: বিভাগীয় গণসমাবেশে সর্বোচ্চ জনসমাগমের নির্দেশ দিয়েছে বিএনপির হাইকমান্ড। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম ও খুলনা বিভাগের নেতাদের সাথে বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেন। তিনি দুই বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের ঘোষিত গণসমাবেশের কর্মসূচি সফলে নির্দেশনা দেন বলে জানা গেছে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এসব কর্মসূচির মধ্য দিয়ে আমরা জনমত গড়ে তুলতে চাই, জনগণকে সম্পৃক্ত করতে চাই। জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্যদিয়ে আমরা গণ-আন্দোলন সৃষ্টি করে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাই।’ এদিকে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বৈঠকে অংশ নিয়ে চুয়াডাঙ্গা জেলায় দলের অবস্থান বর্ণনা করেন। তাঁরা চলমান আন্দোলন-সংগ্রাম, দলীয় বিভিন্ন কর্মসূচি পালনসহ নেতা-কর্মীদের বিভিন্ন বিষয়ে দলের হাইকমান্ডের সামনে বিস্তারিত তুলে ধরেন। বৈঠকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছে। দেশী-বিদেশী আর্থিক খাত থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ ও অনুৎপাদনশীল এবং অপরিকল্পিত ব্যয়ের ফলে দেশের অর্থনীতি এক ভয়ানক পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে। সরকারের স্বেচ্ছাচারিতায় জনগণের মাথায় চাপা ঋণের বোঝা নামাতে কত বছর লাগবে? এইটি একটি বড় প্রশ্ন। বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় দল বিএনপি। তাই আমাদের নৈতিক দায়িত্ব অর্থনীতির প্রকৃত চিত্র দেশের জনগণের সামনে তুলে ধরা।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)