রাস্তায় পড়ে থাকা মানিকের পাশে দাঁড়ালেন হরিণাকুণ্ডুর সাবেক মেয়র

আপলোড তারিখঃ 2022-10-02 ইং
রাস্তায় পড়ে থাকা মানিকের পাশে দাঁড়ালেন হরিণাকুণ্ডুর সাবেক মেয়র ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: রাস্তায় গড়াগড়ি, পাশে ভাঙা গাবলা নিয়ে রাস্তায় গড়িয়ে বেড়াচ্ছিল এতিম মানিক। মাজা ভাঙ্গা, পায়ে ক্ষত নিয়ে হতম্বম্ভ হয়ে পড়েছিল ঠিক দোয়েল চত্বরের পাশে। গত বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোনো এক নিষ্ঠুর পাষাণ ব্যক্তি মোটরসাইকেল মানিকের পায়ের ওপর দিয়ে চালিয়ে দিয়ে তার পা দুমড়ে-মুচকে দিয়ে চলে যায়। অসহায় মানিকের অসহ্য যন্ত্রণা যখন জনগণ চেয়ে চেয়ে দেখছে, ঠিক তখনি এতিম মানিকের পাশে এসে দাঁড়ালেন হরিণাকুণ্ডু পৌরসভার সাবেক মেয়র শাহিনুর রহমান রিণ্টু। মানিককে হাসাপাতালে নিয়ে করলেন চিকিৎসার ব্যবস্থা। এসময় তাকে সহযোগিতা করেন পৌর সদস্য হাসেম রেজা, শামীম, বিপ্লব, স্বাধীন ও রাজন। বর্তমানে মানিক হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)