দীর্ঘ ১১ বছর পর নতুন পরিষদ পাচ্ছে ঝিনাইদহ পৌরসভা

আপলোড তারিখঃ 2022-10-02 ইং
দীর্ঘ ১১ বছর পর নতুন পরিষদ পাচ্ছে ঝিনাইদহ পৌরসভা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: দীর্ঘ ১১ বছর পর ঝিনাইদহ পৌরসভা নতুন পরিষদ পাচ্ছে। আজ রোববার নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল ১০টায় শপথ বাক্য পাঠ করাবেন বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। সিনিয়র সহকারী কমিশনার মো. আবু রাসেল এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল খালেককে পরাজিত করে মেয়র নির্বাচিত হন কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে ২৫ হাজার ৭৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। এছাড়াও কমিশনার নির্বাচিত হন ১ নম্বর ওয়ার্ডে টিপু সুলতান, ২ নম্বর ওয়ার্ডে মো. আবু বক্কর, ৩ নম্বর ওয়ার্ডে আলাউদ্দীন জোয়ার্দ্দার লাড্ডু, ৪ নম্বর ওয়ার্ডে শামসিল আরেফিন কায়সার, ৫ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম মধু, ৬ নম্বর ওয়ার্ডে লিয়াকত হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে মহিউদ্দীন, ৮ নম্বর ওয়ার্ডে সাদেক আলী এবং ৯ নম্বর ওয়ার্ডে রেজাউল করিম রেজা। এছাড়া মহিলা কাউন্সিলর পদে সাবেক কাউন্সিলর ফারহানা রেজা আনজু, বুলবুলি বেগম ও সুফিয়া বেগম নির্বাচিত হন। জানা গেছে, মামলা জটিলতায় ঝিনাইদহ পৌরসভার ভোট প্রায় ১১ বছর বন্ধ থাকার পর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা এবং গত ১৫ জুন নির্বাচনের তারিখ ধার্য্য করে। কিন্তু নৌকা সমর্থকদের হামলা ও ভয়-ভীতির কারণে ১২ জুন নৌকার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। আদালতের মাধ্যমে আবারো নৌকার প্রার্থিতা ফিরে পান আব্দুল খালেক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)