চুয়াডাঙ্গায় চলন্ত মোটরসাইকেলের সঙ্গে পাখিভ্যানের ধাক্কা

আপলোড তারিখঃ 2022-10-02 ইং
চুয়াডাঙ্গায় চলন্ত মোটরসাইকেলের সঙ্গে পাখিভ্যানের ধাক্কা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাখিভ্যানের সংঘর্ষে একই মোটরসাইকেলের দুইজন গুরুতর জখম হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গোবিন্দপুর বংকিরা বাকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- ঝিনাইদহ জেলার সাধুহাটি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আনসার উল্লার ছেলে বিল্লাল হোসেন (৪৫) ও চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের কিতাব আলীর ছেলে শামিম হোসেন (৩০)। জানা যায়, গতকাল বিকেলে বিল্লাল হোসেন তাদের নিকট আত্মীয় শামিমের বিবাহের জন্য মোটরসাইকেলযোগে ঝিনাইদহ সদর উপজেলার কুমারবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামে মেয়ে দেখার জন্য যাচ্ছিলেন। পথের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার বংকিরা পুলিশ ক্যাম্পের সামনে পৌঁছালে সামনে থেকে আসা একটি পাখিভ্যানের সঙ্গে ধাক্কা তাদের ধাক্কা লাগে। এতে একই মোটরসাইকেলে থাকা বিল্লাল হোসেন ও শামিম গুরুতর জখম হয়। এসময় স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখেন। জখম শামিমের চাচাত ভাই পিন্টু বলেন, ‘ভ্যানটির সঙ্গে বিল্লাল হোসেন ও শামিমের মোটরসাইকেলের ধাক্কা লাগলে রাস্তার ওপর ছিটকে পড়ে তারা দুজনেই রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় আমরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জুবাইদা জামাল জয়া বলেন, দুজনের শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়েছে। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)