নয়মাইলে চোরাই গরুসহ চোর আটক

আপলোড তারিখঃ 2022-10-01 ইং
নয়মাইলে চোরাই গরুসহ চোর আটক ছবির ক্যাপশন:
আকিমুল ইসলাম, তিতুদহ: ঝিনাইদহের গোবিন্দপুর থেকে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গার নয়মাইলে স্থানীয় জনতা চোরাইকৃত গরুসহ খাড়াগোদার বানাত আলীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে নয়মাইল বাজার থেকে চোরাইকৃত গরুসহ চোর উদ্ধারের পর থানায় প্রেরণ করেছে পুলিশ। জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুুর গ্রামের মৃত ঈমান আলীর বিশ্বাসে ছেলে বদরদ্দিন বিশ্বাস প্রতিদিনের মতো তার গোয়ালঘরে গরু খেতে দিয়ে শুয়ে পড়েন। গতকাল শুক্রবার ভোরে উঠে দেখেন লাল রঙের একটি এঁড়ে গরু গোয়ালঘরে নেই। অনেক খোঁজাখুঁজিও করেও গরুটি না পেয়ে দিশাহারা হয়ে পড়েন। পরে বদর উদ্দীন বিশ্বাস খবর পেয়ে সকালে নয়মাইল বাজারে এসে দেখেন চোরসহ গরুটি আটক করেছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, এর আগেও চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা গ্রামের মৃত গফুর মণ্ডলের ছেলে বানাত আলী নিজ গ্রামসহ আশেপাশের অনেক চুরির ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। এবিষয়ে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, নয়মাইল বাজার থেকে চুরি হওয়া গরুসহ চোর আটক করে সিন্দুরিয়া ক্যাম্পে নিয়ে আসা হয়। চোরের বিরুদ্ধে মামলা দায়ের করে চুয়াডাঙ্গা সদর থানায় সোর্পদ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)