দামুড়হুদার কুড়ুলগাছিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-10-01 ইং
দামুড়হুদার কুড়ুলগাছিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে পুকুরের পানিতে ডুবে মীম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মীম কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মোনাজাতের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে খেলার একপর্যায়ে সবার অজান্তে শিশুটি পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা এসময় মীমকে আশে-পাশে খুঁজে না পেয়ে পুকুরে নেমে অনুসন্ধান চালায় এবং শিশুটিকে পানি থেকে উদ্ধার করে। দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)