কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থীসহ দুজন নিহত

আপলোড তারিখঃ 2022-10-01 ইং
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থীসহ দুজন নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এনামুল হক আরিফ (১৭) নামে এক দাখিল পরীক্ষার্থী ও বাইসাইকেল আরোহী আলেক মণ্ডল (৪৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গাজিরবাজার বটতলা নামকস্থানে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে। পান্তাডাঙ্গা দাখিল মাদরাসার ছাত্র নিহত এনামুল হক আরিফ কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের মাজেদুল হকের ছেলে ও বাইসাইকেল আরোহী আলেক মণ্ডল একই গ্রামের বাসিন্দা। কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই শারমিন খাতুন জানান, দুপুরে এনামুল হক আরিফ একটি মোটরসাইকেল চালিয়ে গাজির বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে বটতলা নমাক স্থানে পৌঁছালে সামনে থেকে আসা একটি বাইসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাদ্রাসাছাত্র এনামুল ঘটনাস্থলেই নিহত হয়। এসময় গুরুতর আহত বাইসাইকেল আরোহী আলেক মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। একই গ্রামের দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় রাকড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)