গরীব মুমূর্ষু রোগীকে আর্থিক অনুদান প্রদান করল জীবননগর ওলামা পরিষদ

আপলোড তারিখঃ 2022-10-01 ইং
গরীব মুমূর্ষু রোগীকে আর্থিক অনুদান প্রদান করল জীবননগর ওলামা পরিষদ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে একজন গরীব-অসহায় মুমূর্ষু রোগীকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর মাঝের পাড়ার কৃষক মৃত ছলিমুদ্দিন মণ্ডলের পুত্র আব্দুল হামিদ ওরফে হামাদকে এ আর্থিক অনুদান দেওয়া হয়। জীবননগর উপজেলা ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা জুবায়ের খান নিজস্ব তহবিল থেকে ২০ হাজার টাকার আর্থিক অনুদান উপজেলা ওলামা পরিষদের নেতৃবৃন্দের মাধ্যমে প্রদান করা হয়। অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা মাহবুবুর রহমান গওহরী, সহসভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা জুবায়ের আল-মাহমুদ, সদস্য হাফেজ মাওলানা জাহিদ বিন ইউসুফ, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা আব্দুল হাই, মারকাজুল উলুম বালিহুদা মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল্লাহ, তুষারসহ স্থানীয় আরও অনেকে। সার্বিক সহযোগিতা করেন উপজেলা ওলামা পরিষদের প্রচার সম্পাদক মাওলানা লুৎফর রহমান সরকার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)