আলমডাঙ্গার বক্সিপুরে শ্রী শ্রী দুর্গা মন্দিরের শুভ উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-10-01 ইং
আলমডাঙ্গার বক্সিপুরে শ্রী শ্রী দুর্গা মন্দিরের শুভ উদ্বোধন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বক্সিপুরে শ্রী শ্রী দুর্গা মন্দিরের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে দুর্গা মন্দিরের শুভ উদ্বোধন করেন বক্সিপুর গ্রামের কৃতী সন্তান প্রশান্ত বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্জুন কুমার দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত কুমার অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি বাবু শুশিল কুমার ভৌতিকা, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, পলাশ আচার্য, অসিম কুমার সাহা, উজ্জ্বল কুমার বিশ্বাশ, নির্মল গোসাই, দেবেন্দ্রনাথ দত্ত, দীপ্তি বাবু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)