মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-09-30 ইং
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে রান্নার কাঠ কুড়াতে গিয়ে রশিদা খাতুন (৫৫) নামের এক মধ্যবয়সী নারীর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে বারাদী বাজারের একটি ফার্নিচার কারখানায় খড়ি কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় বলে জানা গেছে। নিহত রশিদা খাতুন মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামের মোমিনপুর জামে মসজিদের সাবেক মোয়াজ্জিন আলী মোহাম্মদের স্ত্রী। স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় রশিদা খাতুনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে। স্থানীয়দের মতে কাঠ কুড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)