ঝিনাইদহে ডেলিভারি ম্যানকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2022-09-30 ইং
ঝিনাইদহে ডেলিভারি ম্যানকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পূর্ব শত্রুতার জেরে রবিউল ইসলাম (৪৫) নামে এক ডেলিভারি ম্যানকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুবৃর্ত্তরা। গত বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার হাটবাকুয়া এলাকায় এঘটনা ঘটে। তার আত্মচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত রবিউল শহরের ফাগুনজ্যোতি এন্টারপ্রাইজের ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ও কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের মৃত লাল মিয়া মণ্ডলের ছেলে। জানা গেছে, পেশাগত কাজ শেষে বালিয়াডাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিল রবিউল। পথের মধ্যে ওই এলাকার কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিতভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়। রাম দার কোপে রবিউলের দুই পা ও বামহাতে গভীর ক্ষত হয়। এ ঘটনায় বাদী হয়ে আহতের স্ত্রী মোছা খুরশিদা খানম মামলা করবেন বলে জানান। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)