আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান হত্যা মামলার আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2022-09-30 ইং
আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান হত্যা মামলার আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আল ইমরান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে আলিফ উদ্দিন মোড়ে ইমরান হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার বাস্তবায়নের দাবিতে সংগ্রাম কমিটির মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে গোবিন্দপুর গ্রামবাসীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। এরপর কমিটির সদস্যরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের (ওসি) নিকট স্মারকলিপি প্রদান করেছে। মানববন্ধনে বক্তরা বলেন, গোবিন্দপুর গ্রামের সন্তান আল ইমরানকে প্রকাশ্যে দিবালোকে নৃশংস হত্যায় জড়িত সকল সন্ত্রাসীদের অতিসত্তর গ্রেপ্তার ও দ্রুত আইনে বিচারের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইমরান হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার বাস্তবায়নের দাবিতে সংগ্রাম কমিটি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপদেষ্টা মীর মনিরুজ্জামান মঞ্জু মাস্টার, সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ইসমাঈল হোসেন, যুগ্ম আহ্বায়ক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, মিরাজুল ইসলাম, আল ইমরানের বড় ভাই বেল্টু, সংগ্রাম কমিটির সদস্য আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আব্দুস সাত্তার, কাউন্সিলর ডালিম হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, সিরাজুল ইসলাম, রেজাউল হক তবা, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল রানা শাহীন, আব্দুর রশিদ, শামিম, লাকচু, ঝণ্টু, মনিরুজ্জামান হিটু, সাদেকুর রহমান পলাশ, তরিকুল ইসলাম, মনিরুজ্জামান হিটু, আতিয়ার রহমান, সেলিম হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)