আলমডাঙ্গা পৌরসভার ভিশনিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-09-30 ইং
আলমডাঙ্গা পৌরসভার ভিশনিং মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌর এলাকার সমন্বিত উন্নয়নের জন্য পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ভিশনিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা দিকে পৌরসভার মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদের গনু। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী প্রকৌশলী তসলিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা রাকীবুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, হিসাবরক্ষক আবুল কালাম আজাদ, জেলা পূজা উদ্যাপন কমিটির সহসভাপতি প্রশান্ত অধিকারী, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাস, পৌর পূজা উদ্যাপন কমিটির সভাপতি পরিমল কুমার ঘোষ কালু ও সাধারণ সম্পাদক জয় কুমার বিশ্বাস। এইচ আর জীবনের পরিচালনায় বক্তব্য দেন সার্ভেয়ার গোলাপ মুর্শিদা নিশি, কর আদায়কারী মুস্তাক আহমেদ, ক্যাশিয়ার মিজানুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)