ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে অভিযোগ তুলে তার প্রতিবাদে চুয়াডাঙ্গা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতার নেতৃত্বে মিছিলটি ভিজে স্কুল রোড হয়ে কোর্ট মোড়ের দিকে শহর প্রদক্ষিণ করতে গেলে পুলিশি বাঁধার মুখে পড়ে। মিছিল শেষে নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা ছাত্রদলের ১ নম্বর সহসভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় হলো মুক্ত গণতন্ত্র চর্চার পাদপীঠ। ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নতুন কমিটির সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সৌজন্য সাক্ষাৎ চিরাচরিত রেওয়াজ, অথচ সেখানেও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে। সারাদেশে ছাত্রলীগের বিভিন্ন অপকর্ম প্রকাশ পাওয়ায় সচেতন মহলের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যই এই জঘন্য হামলা করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল এই হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির জোর দাবি জানাচ্ছে।’
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান ও আরিফ আহমেদ শিপ্লব। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, সাইমুজ্জামান মিশা, জমির উদ্দিন, সহসাধারণ সম্পাদক শাহাজান আলী সান, সহসাংগঠনিক সম্পাদক আবু শামা, রাশিদুল ইসলাম, সদস্য শোয়েব তিতাস, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব আল ইমরান রাসেল, যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম টগর, আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম লিমন, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রাজু, দর্শনা থানা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ হোসেন ও যুগ্ম আহ্বায়ক রাসেল হুসাইন রিয়েল। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
