নকলের অপরাধে জীবননগরে চার পরীক্ষার্থী বহিষ্কার

আপলোড তারিখঃ 2022-09-29 ইং
নকলের অপরাধে জীবননগরে চার পরীক্ষার্থী বহিষ্কার ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে এসএসসি ও সমমানের পরীক্ষায় নকলের দায়ে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার জীবননগর থানা পাইলট সরকারি বালিকা বিদ্যালয়ে কেন্দ্রে ট্রেড-১ দ্বিতীয় পত্র ড্রেস, ট্রেড-১ দ্বিতীয় পত্র অটোমোটিভ এবং ও ট্রেড-১ দ্বিতীয় পত্র জেনারের মেকানিক্স পরীক্ষায় নকলের দায়ে তাদের বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র। বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা জীবননগর থানা পাইলট সরকারি বালিকা বিদ্যালয়, মনোহরপুর হাইস্কুল, উথলী মাধ্যমিক বিদ্যালয় ও মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র বলেন, ‘চার শিক্ষার্থীকে নকলসহ ধরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমাকে খবর দিয়েছিলেন। আমি গিয়ে শিক্ষার্থীদের কাছে নকল পাই। আর তারা সেসব দেখে পরীক্ষার খাতায় লেখার প্রমাণ পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কার করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)