পুলিশ ক্যাম্পের পাশ থেকেই মোটরসাইকেল চুরি

আপলোড তারিখঃ 2022-09-29 ইং
পুলিশ ক্যাম্পের পাশ থেকেই মোটরসাইকেল চুরি ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: গণডাকাতির রেশ না কাটতেই মেহেরপুরের গাংনীর বামুন্দী-দেবীপুর সড়কের পুলিশ ক্যাম্পের অদূরে (পাশ/পার্শবর্তী স্থান) আবারো মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চোরেরা স্থানীয় সাঈদ নার্সারির পাশ থেকে একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল চুরি করে পালিয়ে যায়। যার নম্বর মেহেরপুর ল- ১১-৫২৩৮। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। ওই মোটরসাইকেলের মালিক বামুন্দী ক্যাম্প পাড়ার আলিহীম মিলিটারির ছেলে আরিফ। ভুক্তভোগী আরিফ জানান, তিনি মোটরসাইকেলটি তালাবদ্ধ রেখে তাঁর আমবাগানে যান। ফিরে এসে মোটরসাইকেলটি দেখতে পান না। চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নেয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে একই স্থানে গণডাকাতির ঘটনা ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)