মুজিবনগরে বিশ্ব পর্যটন দিবস পালন

আপলোড তারিখঃ 2022-09-28 ইং
মুজিবনগরে বিশ্ব পর্যটন দিবস পালন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর:‘পর্যটনের নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যে মুজিবনগর বর্ণাঢ্য আয়োজনের পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে মুজিবনগর প্রাণকেন্দ্র কেদারগঞ্জ বাজার ও মুজিবনগর থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মুজিবনগর মুক্তিযুদ্ধ কমপ্লেক্স অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, বিশিষ্ট সমাজসেবক ওয়াজেদ আলী, ব্যাটেলিয়ান আনসার পিসি কাজল, অনন্যা পার্কের স্বত্ত্বাধিকারী হাসানুজ্জামান লাল্টু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মতিউর রহমান মতিন প্রমুখ। পরে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুজিবনগর কমপ্লেক্স ভ্যানচালকদের নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল। বাংলাদেশ টুরিস্ট বোর্ডের আয়োজনে মুজিবনগর অনন্যা পার্কের স্বত্বাধিকারী হাসানুজ্জামান লাল্টুর সহায়তায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)