কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-09-28 ইং
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। বারবাজার রেল স্টেশনের মাস্টার মোবাশে^র হোসেন জানান, রাত আনুমানিক ১২টার দিকে বারোবাজার স্টেশনের সন্নিকটে ২১ নম্বর ব্রিজের কাছে অজ্ঞাত নারী ট্রেনে কাটা পড়ে মারা যান। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে ওই নারী কাটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। যশোর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)