চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর গণসংযোগ অব্যাহত

আপলোড তারিখঃ 2022-09-28 ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর গণসংযোগ অব্যাহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: আসন্ন চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান মঞ্জু গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি গতকাল মঙ্গলবার দিনব্যাপী চুয়াডাঙ্গা সদর উপজেলা ও জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া, কেডিকে, উথলী, মনোহরপুর, বাঁকা, রায়পুর, হাদাদাহ ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধিদের সাথে সালাম ও শুভেচ্ছাবিনিময় করে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে তাঁর সফরসঙ্গী ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, দর্শনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাবির হোসেন মিকা, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফয়সাল আহমেদ, আওয়ামী লীগ নেতা মাসুদ বিল্লাহ মণ্টু, আশাদুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)