কুমারী ইউনিয়নে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান

আপলোড তারিখঃ 2022-09-28 ইং
কুমারী ইউনিয়নে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদক প্রতিরোধ, দুর্নীতি বিরোধী ও সার্বিক আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কুমারী ইউনিয়ন পরিষদ চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে যেকোনো সময়ের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিত ভালো। তবে আমাদের অভিভাবকদের একটু সচেতন হতে হবে। আপনার ছেলে বা মেয়ে কার সাথে মিশে, স্কুলে বা প্রাইভেট পড়তে ঠিকমত যাচ্ছে কি না, এটা আপনাদের সতর্কতার সাথে খোঁজ রাখতে হবে। দেখবেন একসময় মনের অজান্তে সে ভুল পথে পা বাড়িয়েছে, তখন তাকে রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। সমাজে বেশির ভাগ ছেলেরা সঙ্গদোষে মাদকাসক্ত হয়ে পড়ছে। একসময় মাদকের টাকা জোগাড় করতে না পেরে খারাপ পথ বেছে নিচ্ছে। তাই সময় থাকতে ছেলে-মেয়েদের প্রতি নজর দিন। আরেকটা কথা, কোনো ক্রমেই বাল্যবিবাহ দেবেন না। আপনার মেয়ে কখনই আপনার বোঝা নয়, তাকে একটু গাইড করলে সে যেকোনো ছেলের চেয়েও লেখাপড়া, খেলাধুলা সর্বক্ষেত্রে ভালো করবে। তাই ছেলে হোক মেয়ে হোক সকলকে সমান চোখে দেখবেন। চাকরি ক্ষেত্রেও মেয়েরা যথেষ্ট এগিয়ে গেছে। বাল্যবিবাহের অভিষাপ থেকে রক্ষা পেতে অভিভাবকদেরই মূখ্য ভূমিকা পালন করতে হবে। চেয়ারম্যান, মেম্বারগণ ভোটের আশায় হয়ত কখনো কখনো অভিভাবকদের পিড়াপিড়িতে বেশি বয়স দেখিয়ে সনদ দিতেন, কিন্তু মনে রাখবেন এখন সব ডিজিটালাইজড হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলামডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম ও কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। কুমারী ইউনিয়ন পরিষদের সদস্য মাহাবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন ইউপি সদস্য বায়েজিদ হোসেন, ওহিদুল ইসলাম, আসাদুল হক, মতিয়ার রহমান দোলন, আব্দুর রশিদ, আইনাল হক, শরিফুল ইসলাম, খন্দকার ফেরদৌস হোসেন, মহিলা সদস্য রুমানা পারভীন, নুপুর খাতুন জাহানারা খাতুন প্রমুখ। এর আগে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান ইউনিয়ন পরিষদে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর, সহকারী কমিশনার (ভূমি) রেজাওয়ানা নাহিদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল আলম। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক। এর আগে জেলা প্রশাসক ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)