মাগুরা পলিটেকনিকে কর্মজীবন উন্নয়ন শীর্ষক আলোচনা সভা

আপলোড তারিখঃ 2017-07-18 ইং
মাগুরা পলিটেকনিকে কর্মজীবন উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ছবির ক্যাপশন:
`IMG_20170718_145639_107` সমীকরণ ডেস্ক: মাগুরা পলিটেকনিক Career Development & Industrial Training শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় পলিটেকনিক অডিটোরিয়াম প্রাঙ্গনে রেফিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি এ সভার আয়োজন করে। আরএসি টেকনোলজির বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর রাকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা পলিটেকনিক ইন্সিটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মুনীর হোসেন। প্রধান আলোচক ছিলেন প্রাণ (আরএফএল) গ্রুপের সহকারী ব্যবস্থাপক (অপারেশন) খন্দকার শফিকুল ইসলাম। এসময় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ইন্ডাস্ট্রির কাজক্রম সম্পর্কে অবগত করাসহ দিক নির্দেশনামূলক আলোচনা করেন অতিথিরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)