ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ার রুহুল আলী (২০) নামের এক যুবককে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার দুপুরে রুহুল আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত রুহুল আলীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া। সাজাপ্রাপ্ত রুহুল আলী আলুকদিয়া মনিরামপুর গ্রামের মোল্লা পাড়ার দিলদার হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রুহুল আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে রুহুল আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত রুহুল আলীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
