চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত

আপলোড তারিখঃ 2022-09-27 ইং
চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে রিয়াজ (২৩) নামের এক যুবককে ছুরিকাঘাতে জখম করার অভিযোগ উঠেছে। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাগল ফামের্র অদূরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম রিয়াজ চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের রকিব উদ্দীন জোয়ার্দ্দারের ছেলে ও ইউনিলিভার কোম্পানির চুয়াডাঙ্গা মার্কেটিং সুপারভাইজার হিসেবে কর্মরত। জখম রিয়াজ জানায়, গত রোববার রাতে কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথের মধ্যে ছাগল ফার্মের নিকট পৌঁছালে কয়েকজন পূর্ব থেকে ওঁৎ পেতে তার পথরোধ করে। এসময় তিনি মোটরসাইকেল থামালে ছুরি দিয়ে তার চোখে, নাকে ও মাথায় আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় তিনি মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদেরকে জানালে দ্রুত তাকে উদ্ধার করে হাপসাতালে নেয়। এদিকে, রিয়াজের চোখের জখম গুরুতর হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখেন ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা মার্টিন অনিক চৌধুরী বলেন, ‘রাত দুইটার দিকে পরিবারের সদস্যরা রিয়াজকে জরুরি বিভাগে নেয়। তার নাক, চোখে ওপর ও মাথায় ছুরিকাঘাতে জখমের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাকে অবজারভেশনে রাখা হয়। তবে চোখের জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)