কার্পাসডাঙ্গায় পাইপ লাইনে বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-09-27 ইং
কার্পাসডাঙ্গায় পাইপ লাইনে বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুডহুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর গ্রামে দুই কোটি টাকা ব্যয়ে পাইপ লাইনে বিশুদ্ধ পানি সরবরাহ মাটি পরীক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা একটার দিকে প্রকল্পের মাটি পরীক্ষণ কাজের উদ্বোধন করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস। এছাড়াও প্রকল্প বাস্তবায়নের জন্য ৫ কাঠা জমি দান করেন ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, অফিস সহায়ক আনিছুর রহমান, মেকানিক আবু সাইদ, শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীন, শিক্ষক মনিরুল ইসলাম, শিবনগর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)