মুজিবনগরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-09-26 ইং
মুজিবনগরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় মুজিবনগর থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রাফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। মুজিবনগর থানার ওসি (তদন্ত) আব্দুল আলিমের সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এস এম মাহাবুব আলম, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক প্রমুখ। এছাড়াও এই ওপেন হাউস ডে অনুষ্ঠানে সাধারণ জনগণের কাছে পুলিশি সেবার নানামুখী সমস্যার কথা শোনেন অতিথিবৃন্দ। পরে সেগুলোর সমাধানের ব্যাখ্যা দেন পুলিশ সুপার এবং পুলিশের সাথে ঘটে যাওয়া সমস্যগুলো আর যাতে না ঘটে, সে ব্যাপারে আশ্বস্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)