গাংনীতে সড়কে গাছ ফেলে গণডাকাতি

আপলোড তারিখঃ 2022-09-26 ইং
গাংনীতে সড়কে গাছ ফেলে গণডাকাতি ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-দেবিপুর সড়কে আবারো গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হাত থেকে ইউপি সদস্য, সাংবাদিক, পুলিশ, রোগী, পথচারীসহ কেউই রক্ষা পাইনি। গত শনিবার দিবাগত রাত ১১টা থেকে ২টা পর্যন্ত টানা তিন ঘণ্টাব্যাপী বামন্দী পুলিশ ক্যাম্পের অদূরে বামন্দী- দেবিপুর মাঠের মধ্যে এ গণডাকাতির ঘটনা ঘটে। বামন্দী বাজারের সাবান আলীর ছেলে মাইক্রোবাস চালক রাজিব হোসেন বলেন, তিনি রাজশাহী থেকে রোগী নিয়ে করমদী গ্রামে রেখে বামন্দী আসার পথে ডাকাত দলের কবলে পড়েন। এসময় তিনি পালিয়ে যেতে সক্ষম হলেও মাইক্রোবাসের গ্লাস ভেঙে দেয় ডাকাত দল। দেবিপুর গ্রামের বাসিন্দা ও বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের মেহেরপুর জেলা প্রতিনিধি জাহিদ মাহমুদ বলেন, মোটরসাইকেলযোগে বামন্দী বাজার থেকে রাত ১১টার দিকে নিজবাড়ি দেবিপুর যাওয়ার পথে ডাকাত দল তাঁকে পথরোধ করে নগদ অর্থ ও মোবাইল ফোন কেড়ে নিয়ে রাস্তার পাশে থাকা একটি ট্রাকের ভেতর তাঁকে বসিয়ে রাখে। এছাড়া ট্রাকের ভেতর আরও অন্তত ১৫ জন পথচারীকে আটকিয়ে রাখে ডাকাত দল। পরে আনুমানিক রাত দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। এসময় তেঁতুলবাড়িয়া ইউপি সদস্য করমদী গ্রামের আব্দুল ওহাবও ডাকাতের কবলে পড়েন। তিনি বলেন, ‘ডাকাত দল প্রথমেই আমাদের মোবাইল নিয়ে নেয়। এ কারণে আমরা কারো সাথে যোগাযোগ করতে পারিনি।’ গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ডাকাতির ঘটনা তিনি শুনেছেন এবং ঘটনাস্থল পরিদর্শ করেছেন। ডাকাতদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি। এদিকে, ডাকাতির ঘটনা নিয়ে কথা হয় মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সারোয়ারের সাথে। তিনি বলেন, ডাকাতির ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি। উল্লেখ্য, চার মাস আগেও একই স্থানে পথচারীদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাত দল। পুলিশের টহল জোরদার না করায় ডাকাতির ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)