ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সানারুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা উপজেলার রেলজগন্নাথপুর গ্রামের মাঠের রেললাইনের উপর থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ি পুলিশ। নিহত সানারুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামের আব্দুল আলিমের ছেলে।
স্থানীয়রা জানান, আজ ভোর ৪ টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেক্স ট্রেনে কাটা পড়েন সানারুল। তার ডান হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে, ভোরে রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনে কাটা পড়েছেন তিনি।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে