গাংনীতে দুই শিক্ষার্থী ও দুই শিক্ষক বহিস্কার

আপলোড তারিখঃ 2022-09-25 ইং
গাংনীতে দুই শিক্ষার্থী ও দুই শিক্ষক বহিস্কার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে এসএসসি ভোকেশনাল ১০ম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে নকল (অসদুপায় অবলম্বন) করার অপরাধে দুজনকে বহিস্কার এবং দুজন কক্ষ পরিদর্শককে বহিস্কার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধানী স্কুল এন্ড কলেজের ১০৭ নম্বর কক্ষে পদার্থ বিজ্ঞান (বিষয় কোড নং-১৯২৫) পরীক্ষা চলাকালীন সময়ে শৃঙ্খলা বিধি ১ এর ৩ ও ১ এর ৪ উপধারা মোতাবেক অসদুপায় অবলম্বনের অপরাধে বহিস্কার করা হয়। গাংনী উপজেলার গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের ২জন কারিগরী শাখার শিক্ষার্থীকে ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা মোতাবেক কেন্দ্রের হল সুপার (জোতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা) খুরশিদা খাতুন এবং সহকারী কেন্দ্র সচিব (বাঁশবাড়ীয়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ) আবুল কালাম আজাদ স্বপন শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে ১ বছরের জন্য বহিস্কার করেছেন। এসময় নকলে ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। পাশাপাশি গাংনী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও)মৌসুমী খানমের নির্দেশনায় কেন্দ্র পরিদর্শক হিসাবে গাংনী পাইলট সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আরমান আলী ও হোগলবাড়ীয়া হাজী ভরসউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাহাবুল হক নামের ২ জনকে ৩ বছরের জন্য পরীক্ষা কেন্দ্রের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এসময় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব (গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)