গাংনীতে জাল নোটসহ একজন আটক

আপলোড তারিখঃ 2022-09-25 ইং
গাংনীতে জাল নোটসহ একজন আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে ১২ হাজার টাকার জাল নোটসহ ফখরুল ইসলাম (৪১) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার করমদী বাজার এলাকা থেকে স্থানীয়রা তাকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করে। ফখরুল ইসলাম পটুয়াখালী জেলার বাউফল উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। করমদী বাজারের টেইলার্সের দোকান মালিক হাসান বছির জানান, প্রতারক ফখরুল ইসলাম তার শার্টের জামার বোতাম লাগানোর নাম করে দোকানে আসেন। এরপর আসেপাশে বিকাশের দোকান আছে কিনা জানতে চাইলে তখন জামাইয়ের দোকানে বিকাশ রয়েছে জানালে সে ১০ হাজার টাকা আর বিকাশ নম্বর দেয়। টাকা গুলো দেখে সন্দেহ হলে বাজারের কয়েকজনকে দেখানো হয়। পরে সেগুলো জাল বলে শনাক্ত হয়। এরপর সে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)