মহেশপুরে বৃদ্ধের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2022-09-25 ইং
মহেশপুরে বৃদ্ধের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে আজের আলী মন্ডলের (৭৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে মহেশপুর থানা পুলিশ আতাগাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। আজের আলী মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের আলীশা গ্রামের বাবর আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য বিল্টু মিয়া জানান, গত ১৭ সেপ্টেন্বর থেকে আলীশা গ্রামের আজের আলী মন্ডর নিখোঁজ ছিলো। নিখোঁজের ৮দিনের মাথায় গতকাল শনিবার বিকেলে কমলাপুর গ্রামের বট বাগানের মাঠের একটি আতা গাছ থেকে আজের আলী মন্ডলের অর্ধগলিত লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। মহেশপুর থানার (ওসি) তদন্ত ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অর্ধগলিত অবস্থায় আলীশা গ্রামের আজের আলী মন্ডলের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়না তদন্ত করলেই মৃত্যুর কারন জানা যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)