জীবননগরে ৪৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-09-25 ইং
জীবননগরে ৪৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে ৪৭ বোতল ফেন্সিডিলসহ শাহাবুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ৯টার সময় জীবননগর পৌর শহরের ইসলামপুর মোড়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জীবননগর পৌর শহরের ইসলামপুর মোড়ে একদল মাদক ব্যবসায়ী মাদকের চালান নিয়ে যাচ্ছে। এসময় জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি) মো. আব্দুল খালেকের নির্দেশে জীবননগর থানার এস আই মো. নওশাদ মাহফুজ সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর পৌর শহরের ইসলামপুর মোড়ে অভিযান চালিয়ে একটি ট্রলির ভিতর থেকে ৪৭ বোতল ফেন্সিডিলসহ সদর পাড়া গ্রামের মৃত মকছেদ মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী শাহাবুলকে (৩৬) আটক করে। এ বিষয়ে আটক মাদক ব্যবসায়ী শাহাবুলের বিরুদ্ধে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)