ঝিনাইদহে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধবিষযক মন্ত্রী

আপলোড তারিখঃ 2022-09-25 ইং
ঝিনাইদহে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধবিষযক মন্ত্রী ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: মুক্তিযুদ্ধ বিষযক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সারা দেশে মুক্তিযোদ্ধাদের পূর্নাঙ্গ তালিকা ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে। এই তালিকায় কোনো অমুক্তিযোদ্ধার নাম থাকলে আর তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দিলে তা তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তালিকা প্রকাশের পর মুক্তিযোদ্ধারা তাদের পরিচয়পত্র পেতে শুরু করেছে। ঝিনাইদহে সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। গতকাল শনিবার বিকেলে শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমান, মুক্তিযোদ্ধসহ নানা শ্রেণী-পেশার মানুষ। উদ্বোধন শেষে মন্ত্রী শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)