শৈলকুপায় চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থীর ৩৩ সমর্থক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-09-23 ইং
শৈলকুপায় চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থীর ৩৩ সমর্থক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: স্কুলের নিয়োগকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যুগিপাড়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুর থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও স্থানীয় হাইস্কুলের নিয়োগকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফিরোজ আহাম্মেদ ও একই দলের পরাজিত প্রার্থী শহিদুল ইসলাম টুলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় ৩৩ জনকে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গতকাল শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)