আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আল ইমরান হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আপলোড তারিখঃ 2022-09-23 ইং
আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আল ইমরান হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামবাসীর উদ্যোগে গোবিন্দপুরের সন্তান স্বেচ্ছাসেবক লীগ নেতা আল ইমরান হত্যার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দ্রুত আইনে বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে এক বিশাল প্রতিবাদ মিছিল আলমডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গোবিন্দপুর গ্রামের কৃতী সন্তান শিক্ষক আলহাজ্ব মনিরুজ্জামান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গার সাবেক পৌর মেয়র ও জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন ও বিএনপি নেতা আনিসুর রহমান আনিস। সমাজকর্মী মিরাজুল ইসলামের উপস্থাপনার বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, আওয়ামী লীগ নেতা হাজী সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আবু ডালিম, পৌর কাউন্সিলর ডালিম হোসেন, যুবলীগ নেতা সোহেল রানা শাহিন, আসাবুল হক মণ্টু, সমাজসেবী আলহাজ্ব মীর শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রেজাউল হক তবা, আব্দুর রশিদ, মীর পল্টু, আইনদ্দিন মণ্ডল, তরিকুল ইসলাম টুকুল, আক্কাস আলী, কচি মিয়া, সিরাজুল ইসলাম, আইনদ্দিন মণ্ডল, দাউদ আলী, সাবেক ছাত্রনেতা সাদেকুর রহমান পলাশ, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, শামীম, হিটু, সুরুজ, শুভ প্রমুখ। উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরান হোসেনকে (২৩) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)