মেহেরপুরের গাংনীতে মাছের পোনা অবমুক্ত

আপলোড তারিখঃ 2022-09-23 ইং
মেহেরপুরের গাংনীতে মাছের পোনা অবমুক্ত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানম। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা রোকুনুজ্জামান, গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ২০২২- ২০২৩ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন এলাকার ৯টি পয়েন্টে ৩৫৮ কেজি বিভিন্ন প্রজাতীর মাছের পোনা অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)