গাংনীতে প্রকল্প বাস্তবায়ন অফিসে পূর্ণ দিবস কর্মবিরতি পালন

আপলোড তারিখঃ 2022-09-23 ইং
গাংনীতে প্রকল্প বাস্তবায়ন অফিসে পূর্ণ দিবস কর্মবিরতি পালন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। এসময় সহকারী প্রকৌশলী আলীমুল রেজা, কার্যসহকারী (ডিডিএম) শাহীন রেজা, অফিস সহায়ক হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী জানান, ‘গত ১৫ সেপ্টেম্বর আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি। এখন পর্যন্ত আশানরুপ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)