যাচাই-বাছাই কমিটির দুর্নীতি, স্বজনপ্রীতিসহ লেনদেনের অভিযোগ

আপলোড তারিখঃ 2022-09-23 ইং
যাচাই-বাছাই কমিটির দুর্নীতি, স্বজনপ্রীতিসহ লেনদেনের অভিযোগ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির দুর্নীতি, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন কো-তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মুজিবননগর উপজেলা পরিষদের সামনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মুজিবনগর উপজেলার কো-তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা বলেন, নতুন করে যে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হয়েছে, তা টাকার বিনিময়ে। যে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হয়েছে, তাতে নিজেদের আত্মীয়-স্বজনদের নাম দেওয়া হয়েছে। এই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও হারুন-অর-রশিদ সঠিক মুক্তিযোদ্ধাদের যাচাই না করে টাকা খেয়ে নিজেদের ইচ্ছামতো মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত করেছেন বলে দাবি কো-তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের। কো-তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা আরও বলেন, আবারও নতুন করে যাচাই-বাছাই করে অবহেলিত সুবিধাবঞ্চিত সঠিক মুক্তিযোদ্ধাদের নামের তালিকাভুক্ত করা হোক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)