ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় প্রতিবন্ধী কিশোর-কিশোরীদের ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানউল্লাহ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী।
জেলা ক্রীড়া অফিসের কম্পিউটার অপারেটর উসমান খানের সঞ্চালনায় দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির, সাংবাদিক মিরাজুল ইসলাম মিরাজসহ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। ক্রীড়া উৎসবে দামুড়হুদা উপজেলার তিনটি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
