ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

আপলোড তারিখঃ 2022-09-22 ইং
ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির নির্বাচন সম্পন্ন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: অনেক জল্পনা কল্পনার মধ্যদিয়ে ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুর রহমান কামাল সভাপতি পদে আনারস মার্কা নিয়ে ২০৪ ভোট, সহসভাপতি পদে ডাক্তার মতিয়ার রহমান গোলাপফুল মার্কা নিয়ে ২৭৪ ভোট, সাধারণ সম্পাদক রাজিব শেখ জাহাজ মার্কা নিয়ে ১২২ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান মোরগ মার্কা নিয়ে ৬৬ ভোট, কোষাধ্যক্ষ পদে তাওফিকুর রহমান দেয়াল ঘড়ি মার্কা নিয়ে ২০১ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে রিপন আহম্মেদ হাঁস মার্কা নিয়ে ২২৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন প্রার্থী। তাঁরা হলেন- দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম গেপাল, ক্রীড়া সম্পাদক পদে আতিকুর মণ্ডল ও প্রচার সম্পাদক আতাউর রহমান মানিক। নির্বাচনের পরে ফলাফল ঘোষণা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নির্বাচনকালীন কমিটির সাধারণ সম্পাদক মুন্সি শাহিন রেজা সাইদ, প্রধান নির্বাচন কমিশনার আবু দাউদ, প্রিজাইডিং অফিসার শাহাবুদ্দিন, পর্যবেক্ষ হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ ৪ নম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদ, কাপাশাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফাত দৌলা ঝণ্টু, ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ তৌহিদুল ইসলাম, এএসআই লিটন হোসেন এবং ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সণ্টুসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)