আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

আপলোড তারিখঃ 2022-09-22 ইং
আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়াদী মাধ্যমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন চত্বরে এই সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন কৃষক লীগের নেতা আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হক পানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক, আলমডাঙ্গা পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ সাহা, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহাবুল হক, জেলা কৃষক লীগের সদস্য মোস্তাক আহম্মেদ স্বপন, কৃষক লীগ নেতা ফজলুর রহমান, পৌর কৃষক লীগের নেতা জহুরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সহসভাপতি কওছার আলী ও পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শাহবুল হক। ইউনিয়ন কৃষক লীগের নেতা আনিছুর উদ্দিনের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, আব্দুল মজিদ, আনছার আলী, মো. রাজা, খলিলুর রহমান, মাসুম বিল্লাহ, আব্দুল খালেক, সাজ্জাদ হোসেন, সিদ্দিকুর রহমান, সহিদুল, লিখন আলী, আতিয়ার রহমান, আসাদুল হক বকুল, আওয়ামী লীগ নেতা রবজেল হক, রেজাউল হক, জিয়ারুল হক, মোছা. রুপভান খাতুন, নকসিমা খাতুন, শাহাদৎ হোসেন, শহীদ মালিথা, ইসকান মালিথা, মাহাতাব উদ্দিন, আহার আলী, সহ-দপ্তর সম্পাদক আবুল কাশেম, সহসভাপতি মাহাতাব উদ্দিন, কুমারি ইউনিয়ন সভাপতি রজব আলী, সম্পাদক আব্দুর রাজ্জাক, আজিবার রহমান, ফজলুর রহমান, আব্দুর রশিদ কালু প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল মজিদকে আহ্বায়ক ও মো. সাজ্জাদ হোসেনকে সদস্যসচিব করে ২১ সদস্যবিশিষ্ট বাড়াদী ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)