ঝিনাইদহে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-09-21 ইং
ঝিনাইদহে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ পৌরসভার উদয়পুর গ্রাম থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত একটার দিকে ওই গ্রামের গোরস্থান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের পবহাটি সৃজনী মোড় এলাকার শাহাজ উদ্দিনের ছেলে ফয়সাল আহম্মেদ ও উদয়পুর গ্রামের মতলেব শাহার ছেলে জসিম উদ্দিন। ঝিনাইদহ সদর থানার এসআই রিফাত হোসেন জানান, উদয়পুর গোরস্থান এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সে সময় হাতেনাতে ৪৭ বোতল ফেনসিডিলসহ ওই দুইজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)